খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ নব নিয়োগকৃত সহকারী শিক্ষকগণের ওরিয়েন্টেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২৩৬ জন নব নিয়োগকৃত শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

ওরিয়েন্টেশনের সময়সূচী ও তথ্য:

তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ হতে ০৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
সময়: প্রতিদিন সকাল ০৯:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
রিপোর্টিং সময়: নির্ধারিত তারিখের সকাল ০৮:৩০ মিনিটে।
স্থান: সংশ্লিষ্ট উপজেলার প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টার (কয়রা, খুলনা সদর, তেরখাদা, রূপসা, দাকোপ, দিঘলিয়া, ফুলতলা, পাইকগাছা এবং বটিয়াঘাটা)।

নিয়োগকৃত শিক্ষকদের সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা ইন্সট্রাকটরের সাথে যোগাযোগ করে নির্ধারিত ভেন্যুতে ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২৩৬ পদে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নব নিয়োগকৃত শিক্ষকদের ওরিয়েন্টেশন বিজ্ঞপ্তি

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন