বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (GSB)-এর বিভিন্ন পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
- সার্ভেয়ার: ০৩ জন
- সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ০৬ জন
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৩ জন
- ড্রাইভার গ্রেড-২: ০৫ জন
- ড্রিলিং এসিসটেন্ট গ্রেড-২: ০৫ জন
- অফিস সহায়ক: ১৪ জন
- নিরাপত্তা প্রহরী: ০৫ জন
- কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২ জন
- পরীক্ষাগার সহকারী, পরীক্ষাগার পরিচারক ও যাদুঘর পরিচারক: প্রতি পদে ০১ জন করে
যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
যোগদানকালে প্রয়োজনীয় কাগজপত্র:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
২. নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।
৩. তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৪. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট।
অন্যান্য তথ্য:
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ