বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ মোট ২৩৪টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকগণ আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
- সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) – ০২টি
- সহঃ ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশন টেকনিক্যাল) – ০২টি
- সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন) – ০৪টি
- সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (আ্যারোস্পেস) – ০৫টি
- সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিক্স) – ০৪টি
- সহঃ ব্যবস্থাপক লাইব্রেরি – ০১টি
- সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট – ০১টি
- টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট – ০৫টি
- গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট – ১৫৪টি
- প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট – ০২টি
- মেডিকেল টেকনোলজিস্ট – ০১টি
- এয়ারক্রাফট মেকানিক (লাইন এন্ড বেইজ মেইনটেন্যান্স) – ৫০টি
- জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট – ০৩টি
বয়সসীমা: ৩০-০৯-২০২৬ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, ক্রমিক নং ০৭ এ বর্ণিত সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
- অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ৩০-০৯-২০২৬ খ্রি. সকাল ১০:০০টা।
- অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ২০-১০-২০২৬ খ্রি. বিকাল ০৫:০০টা।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে প্রবেশপত্রে জানানো হবে এবং যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে অবহিত করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ