মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণির ১৪টি ক্যাটাগরির মোট ৬৮টি শূন্য পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৪ অক্টোবর ২০২৬ হতে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

মৌখিক পরীক্ষার স্থান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, কক্ষ নং-৩০১ (৪র্থ তলা), ৪১ সেগুনবাগিচা, ঢাকা।

পরীক্ষার সময়সূচি:
বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। পদের তালিকায় রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ল্যাব সহকারী, ডায়েটিশিয়ান, রেকর্ড কিপার, ল্যাব এটেনডেন্টসহ মোট ১৪টি ক্যাটাগরি।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র।
২. অভিজ্ঞতার সনদ ও কোটার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
৩. জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি।
৪. স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ নাগরিকত্ব সনদ।
৫. লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্র।
৬. উপরোক্ত সকল কাগজপত্রের একসেট ফটোকপি জমা দিতে হবে।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন