চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৬

ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ পরিচালিত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ-এর অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স বিভাগে একজন অভিজ্ঞ 'প্রধান অর্থ কর্মকর্তা (CFO)' নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।   

  • পদের নাম: প্রধান অর্থ কর্মকর্তা (CFO)   
  • বিভাগ: অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স বিভাগ   

প্রধান দায়িত্বসমূহ:

   

  • আর্থিক কৌশল ও পরিকল্পনা: দীর্ঘমেয়াদি আর্থিক কৌশল, বার্ষিক বাজেট প্রণয়ন, আর্থিক পূর্বাভাস ও তহবিল ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।   
  • আর্থিক বিবরণী ও অডিট: যথাসময়ে মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক অডিট পরিচালনা।   
  • ক্লিনিক্যাল ও প্রাতিষ্ঠানিক বিলিং তদারকি: রোগী বিলিং, কালেকশন প্রক্রিয়া ও দৈনিক হিসাব যথাযথভাবে নিশ্চিতকরণ।   
  • ক্রয় ও লজিস্টিকস সমন্বয়: মেডিকেল সরঞ্জাম ক্রয়, মূলধনী ব্যয় (Capital Expenditure) ও ভেন্ডর লেনদেন যাচাই।   
  • ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স: সরকারি রাজস্ব নীতি, NBR ও ব্যাংক বিধিমালা মেনে আর্থিক ঝুঁকি হ্রাসকরণ।   
  • লিডারশিপ ও টিম ম্যানেজমেন্ট: অ্যাকাউন্টস বিভাগের টিমকে দিকনির্দেশনা প্রদান, কর্মক্ষমতা মূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধি।   

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

   

  • Accounting/Finance-এ BBA ও MBA/Master's এবং CA/CMA সম্পন্ন হতে হবে।   
  • কোন স্বনামধন্য মেডিকেল/হাসপাতাল, কর্পোরেট প্রতিষ্ঠান বা বৃহৎ গ্রুপে অর্থ ও হিসাব বিভাগে কমপক্ষে ১০-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ৫ বছর CFO বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা আবশ্যক।   

বিশেষ দক্ষতা:

   

  • স্বাস্থ্যসেবা/হাসপাতাল খাতের ফাইন্যান্সিয়াল ও বিলিং স্ট্রাকচার সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।   
  • আধুনিক ERP সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার ও MS Excel-এ দক্ষতা প্রয়োজন।   
  • NBR, ভ্যাট, ট্যাক্স, অডিট ও আইনগত আর্থিক বিষয়াদিতে অভিজ্ঞতা থাকতে হবে।   
  • যোগাযোগ ও নেতৃত্বদানের ক্ষমতা (বাংলা ও ইংরেজি উভয় ভাষায়) থাকতে হবে।   

বেতন ও সুযোগ-সুবিধা:

   

অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।   

আবেদনের নিয়মাবলী:

   

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত আবেদন ফরম ওয়েবসাইট www.cimch.edu.bd থেকে সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫/১০/২০২৬ খ্রি: এর মধ্যে নিম্নোক্ত ঠিকানায় জমা দিতে হবে।   

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

   

এইচআরডি অফিস, ৩২৩/৪৩৪, হাজী চান্দ মিয়া রোড, শমসের পাড়া, ডাকঘর: দারুল মাআ'রিফ, থানা: চান্দগাঁও, চট্টগ্রাম।   

যেকোনো প্রয়োজনে যোগাযোগ:

   

  • ইমেইল: hrd.cimchbd@gmail.com   
  • মোবাইল নং: ০১৯৭৩-২৭৮৯৯৫   

বিস্তারিত ‍নিচে বিজ্ঞপ্তিতেঃ

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন