ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২৫ এর ফলাফলের ভিত্তিতে ১০ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩) বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • যোগদানের তারিখ থেকে ২ (দুই) বৎসর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
  • শিক্ষানবিশকালে কর্মদক্ষতা, আচরণ ও সন্তোষজনক চাকুরির রেকর্ড সাপেক্ষে বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের বিষয় বিবেচনা করা হবে।
  • শিক্ষানবিশকালে কোনো ধরণের বদলির আবেদন করা যাবে না।
  • শিশুকে শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না।
  • নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্তৃক সরবরাহকৃত কোনো তথ্য বা সনদপত্র মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • যোগদানের পর সরকার নির্ধারিত ০২ (দুই) মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
  • অন্যুন ০৪ (চার) বৎসরের মধ্যে নির্ধারিত মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে।
  • চাকরিতে যোগদানকালে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্টাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান না করার মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
  • সরকার কর্তৃক প্রচলিত ও ভবিষ্যতে প্রণীতব্য সকল বিধি-বিধান প্রযোজ্য হবে।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ বৃহস্পতিবার অফিস চলাকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিয়োগপত্র প্রকাশ

ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন