প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভোলা জেলার নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

  • নিয়োগকৃত প্রার্থীর সংখ্যা: ১৫ জন (ভোলা সদর উপজেলা)
  • যোগদানের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ তারিখ (বৃহস্পতিবার), অফিস চলাকালীন
  • যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ভোলা
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

নিয়োগের প্রধান শর্তাবলী:

  • যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
  • যোগদানকালে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক নিবেন না এবং দিবেন না মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
  • নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে যোগদানের পর নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণ এবং ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে।
  • শিক্ষানবিশকালে কোনো ধরণের বদলির আবেদন করা যাবে না।

নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিয়োগপত্র প্রকাশ

ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিয়োগপত্র প্রকাশ

ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন