রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।
যোগদানের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার (অফিস চলাকালীন)।
যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রাজশাহী।
অন্যান্য শর্তাবলী:
১. যোগদানের তারিখ থেকে প্রথম ২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
২. চাকুরিতে যোগদানকালে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
৩. নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের পর সরকার নির্ধারিত ০২ (দুই) মাসের প্রশিক্ষণে এবং পরবর্তী ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে।
৪. শিক্ষানবিশকালে কোনো ধরণের বদলির আবেদন করা যাবে না।
নির্ধারিত তারিখে চাকুরিতে যোগদান না করলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ