টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২৫ এর ফলাফলের ভিত্তিতে মোট ৩২ (বত্রিশ) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে এই নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী টাকা ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩) বেতনক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে যোগদান করবেন।
নির্বাচিত প্রার্থীগণকে আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে হবে। যদি এই তারিখের মধ্যে যোগদান করা না হয়, তাহলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
চাকরি সংক্রান্ত বিষয়ে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ প্রযোজ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ