বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে মোট ৫০০০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

পদের বিবরণ ও শূন্য পদের সংখ্যা

  • সহকারী সার্জন: ৪৭০০টি পদ (বিষয় কোড: ৩৯১)। শিক্ষাগত যোগ্যতা: এম.বি.বি.এস. অথবা সমমানের ডিগ্রি।
  • সহকারী ডেন্টাল সার্জন: ৩০০টি পদ (বিষয় কোড: ৩৯২)। শিক্ষাগত যোগ্যতা: বি.ডি.এস. অথবা সমমানের ডিগ্রি।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

  • আবেদন শুরু: ০১ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা।
  • আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০০ টা।
  • ফি জমাদানের শেষ সময়: অনলাইনে আবেদনপত্র (User ID প্রাপ্ত) জমাদানের পর থেকে ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

  • বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

আবেদন ফি

  • সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০/- টাকা।
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০/- টাকা।
  • (শিক্ষাবোর্ড নির্ধারিত ডেটা ভেরিফিকেশন চার্জ ও ভ্যাট প্রযোজ্য)।

ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম

  • ছবি: ৩০০ × ৩০০ পিক্সেল (দৈর্ঘ্য × প্রস্থ), ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ KB।
  • স্বাক্ষর: ৩০০ × ৮০ পিক্সেল (দৈর্ঘ্য × প্রস্থ), ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ KB।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে অনলাইনে BPSC Form-1 পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS-এর সাহায্যে জমা দিতে হবে।

ফি জমাদানের SMS পদ্ধতি

  • প্রথম SMS: BCS  User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
  • দ্বিতীয় SMS: BCS  Yes  PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

৫০০০ পদে ৫১তম বিসিএস (বিশেষ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬ - স্বাস্থ্য ক্যাডারের

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন