বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (BJSC) অষ্টাদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। সহকারী জজ (প্রবেশ পদ) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ মোট ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
নির্বাচিত পদ সংখ্যা: ২০০টি
স্বাস্থ্য পরীক্ষা: মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
নিয়োগ প্রক্রিয়া: স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাক-পরিচয় যাচাই (Police Verification) প্রতিবেদনের সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
উল্লেখ্য যে, কোনো প্রার্থী ভুল বা অসত্য তথ্য প্রদান করলে বা তথ্যের অসঙ্গতি পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল করা হবে। এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর সরাসরি নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ