ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ডেপুটি ম্যানেজার (প্রকিউরমেন্ট) - BRAC Job Circular 2026

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) তাদের হেড অফিসে 'ডেপুটি ম্যানেজার, প্রকিউরমেন্ট' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের সংক্ষিপ্ত বিবরণ:

  • পদের নাম: Deputy Manager, Procurement
  • বিভাগ: Procurement Department
  • কর্মস্থল: Head Office
  • আবেদনের শেষ তারিখ: ১ অক্টোবর, ২০২৬

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। তবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা সাপ্লাই চেইন বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা:

  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ভেন্ডর সিলেকশন এবং দাম নির্ধারণে (নেগোসিয়েশন) দক্ষতা।
  • মাইক্রোসফট অফিস (Word, Excel, PowerPoint) এবং ERP সিস্টেমে পারদর্শিতা।
  • বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা।

মূল দায়িত্বসমূহ:

  • ব্র্যাকের প্রকিউরমেন্ট নীতিমালা মেনে সঠিক সময়ে পণ্য ও সেবা ক্রয় নিশ্চিত করা।
  • দরপত্র (RFQ/IFT) তৈরি, মূল্যায়ন, নমুনা পরীক্ষা এবং পোস্ট টেন্ডার নেগোসিয়েশন (PTN) পরিচালনা করা।
  • পারচেজ অর্ডার (PO) ইস্যু করা, ডেলিভারি মনিটরিং এবং ভেন্ডরদের বিল যাচাই করে ইআরপি (ERP)-এর মাধ্যমে পেমেন্ট নিশ্চিত করা।
  • অভ্যন্তরীণ দল, অ্যাকাউন্টস এবং ভেন্ডরদের সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা।
  • ডোনার ও অভ্যন্তরীণ অডিটের জন্য সঠিক ডকুমেন্টেশন এবং ব্র্যাকের সেফগার্ডিং নীতিমালা কঠোরভাবে মেনে চলা।

সুবিধাসমূহ:

  • উৎসব ভাতা
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
  • হেলথ ও লাইফ ইন্স্যুরেন্স
  • মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি
  • ডে-কেয়ার ও ওয়েলনেস সেন্টার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

বিশেষ শর্তাবলী:

  • পদটিতে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।
  • ব্র্যাক নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো প্রকার ফি বা টাকা গ্রহণ করে না।

অনলাইনে আবেদন লিংকঃ Click Here

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ডেপুটি ম্যানেজার (প্রকিউরমেন্ট) - BRAC Job Circular 2026

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন