বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার এবং অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন এন্ড বেইজ মেইন্টেন্যান্স) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনাবলী জানানো হয়েছে।

পরীক্ষার স্থান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা), কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

পরীক্ষার তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. প্রবেশপত্রের ২ কপি কালার প্রিন্ট ও টেলিটক অ্যাপ্লিক্যান্ট কপি।
২. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি।
৪. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং নাগরিকত্ব সনদের মূল কপি ও ফটোকপি।
৫. কম্পিউটার দক্ষতা ও কোটা সংক্রান্ত প্রয়োজনীয় সনদপত্রের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।

নির্ধারিত সময়ে প্রার্থীদের সকল মূল কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন