আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)-এর আওতাভুক্ত বসুন্ধরা স্পোর্টস সিটির জন্য জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

**পদের নাম ও শূন্যপদ**

* পপদের নাম: সিকিউরিটি গার্ড
* কর্মস্থল: বসুন্ধরা স্পোর্টস সিটি

**শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য রিকয়ারমেন্ট**

* শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ (গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দেয়া হবে)।
* শারীরিক যোগ্যতা (উচ্চতা): সর্বনিম্ন ১৭৭.৮ সেঃমিঃ (৫ ফুট ১০ ইঞ্চি)।
* বয়সসীমা: ১৯ থেকে ২৫ বৎসর।
* অভিজ্ঞতা: পূর্বে কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
* বিশেষ শর্ত: শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে এবং স্কুল, কলেজ বা তদূর্ধ্ব পর্যায়ে খেলাধুলার সাথে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে।

**বেতন ও অন্যান্য সুবিধাদি**

* বেতন কোম্পানী পলিসি অনুযায়ী নির্ধারণ করা হবে।
* উৎসব বোনাস, ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ রয়েছে।
* প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে।
* মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা দেয়া হবে।
* কোম্পানীর দক্ষ প্রশিক্ষক দ্বারা ০৪ সপ্তাহ (৪ সপ্তাহ) প্রশিক্ষণ প্রদান করা হবে।

**আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র**
প্রার্থীরা ডাকযোগে অথবা bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ডাকযোগে আবেদনের ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
১. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
২. পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (বাবা-মা এর নাম, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগের টেলিফোন নম্বর ও উচ্চতা উল্লেখপূর্বক)।
৩. অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
৪. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫. চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি।

*বিশেষ দ্রষ্টব্য:* খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

**আবেদনপত্র পাঠানোর ঠিকানা (নিচের যেকোনো একটি ঠিকানায়)**

* **ঠিকানা ১:** বসুন্ধরা স্পোর্টস সিটি (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ), প্লট - ০১, ব্লক - এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা - ১২২৯।
* **ঠিকানা ২:** আনভীর বসুন্ধরা গ্রুপ (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ), এবিজি টাওয়ার, প্লট নং - ৪৪০, ৪৪১, ৪৪২, রোড ১৮, ব্লক এ, আবাসিক এলাকা, ঢাকা।

**আবেদনের শেষ সময়**

* আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ: **সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং**

**বাছাই প্রক্রিয়া**
বাছাইকৃত প্রার্থীদের পরবর্তীতে লিখিত, মৌখিক ও মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং পূর্বে এই গ্রুপে কর্মরত ব্যক্তিদের জন্য এই নিয়োগ প্রযোজ্য নয়।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২২-০৯-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - সিকিউরিটি গার্ড পদ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন