আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একটি পদের বাছাই পরীক্ষার (Selection Test) তারিখ, সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)।
পদের নাম: সহকারী সচিব (লেজিসলেটিভ অনুবাদ)
পরীক্ষার তারিখ ও সময়:
বাছাই পরীক্ষা আগামী ০৭ অক্টোবর ২০২৬ (বুধবার) তারিখ দুপুর ০২:০০ ঘটিকা হতে বিকাল ০৩:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ০১:০০ ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পরীক্ষার স্থান ও কেন্দ্র:
১. বাংলাদেশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা।
২. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
পরীক্ষার মানবণ্টন:
মোট ১০০টি এমসিকিউ (MCQ) প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ০১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হবে।
প্রবেশপত্র সংক্রান্ত:
প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
সতর্কতা: পরীক্ষার হলে বই-পুস্তক, ব্যাগ, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: