স্থাপত্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন নন-গেজেটেড পদের বিপরীতে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-২, লাইব্রেরিয়ান, ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-৪, সহকারী টেলিফোন অপারেটর এবং অফিস সহায়ক পদের প্রার্থীদের এই পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
মৌখিক পরীক্ষার স্থান: স্থাপত্য অধিদপ্তরের মিনি কনফারেন্স কক্ষ (স্থাপত্য ভবনের ৭ম তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
পরীক্ষার তারিখ ও সময়: বিজ্ঞপ্তিতে উল্লিখিত রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে উপস্থিত হতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র (Admit Card)।
২. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Applicant's Copy) রঙিন প্রিন্ট কপি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
৪. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিকত্বের সনদ।
৫. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তি ছাড়পত্র (NOC)।
৬. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৭. সকল সনদের ১ সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ