বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে সরকারের স্বার্থ রক্ষার্থে 'প্যানেল আইনজীবী' পদে ০১ জনকে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও আগ্রহী আইনজীবীরা আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ:**
প্রতিষ্ঠানের নাম:** বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
পদের নাম:** প্যানেল আইনজীবী
পদ সংখ্যা:** ০১ (এক) জন
চুক্তির মেয়াদ:** প্রাথমিকভাবে ০২ (দুই) বছর
কর্মস্থল:** ঢাকা
আবেদনের শেষ তারিখ:** ২২ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:**
প্রার্থীর হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট
হিসেবে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্পোরেট/দেওয়ানী/রিট মামলা নিষ্পত্তির অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিযোগিতা আইন, ২০১২, কর্পোরেট ল, বাণিজ্যিক চুক্তি, মার্জার অ্যান্ড একুইজিশন (M&A) এবং বাণিজ্য বিষয়ক আইনে পারদর্শিতা থাকতে হবে।
অর্থনৈতিক/বাজার বিশ্লেষণ সংক্রান্ত মামলা পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।
অন্যান্য শর্তাবলি:**
বয়সসীমা:** ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) বছর হতে হবে।
নাগরিকত্ব:** আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক
এবং ঢাকায় বসবাসরত হতে হবে।
কমিশন কর্তৃক তদন্তাধীন বা মামলাধীন কোনো কোম্পানি/কার্টেল/প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত হওয়া যাবে না। অন্য কোনো প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সাথে যা যা সংযুক্ত করতে হবে:**
১. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, ফোন নম্বর, ই-মেইল আইডি ইত্যাদি)।
২. সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
৪. সকল শিক্ষাগত
যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
৫. বার কাউন্সিল এবং হাই কোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত সকল পেশাগত সনদের সত্যায়িত কপি।
৬. অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি।
আবেদন জমাদানের নিয়মাবলি:**
আবেদনপত্র আগামী ২২ অক্টোবর, ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:**
সচিব (উপসচিব),
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন,
রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (লেভেল-৪),
৩৭/৩/এ পুরাতন এলিফ্যান্ট রোড, রমনা, ঢাকা।
**অফিসিয়াল ওয়েবসাইট:**
www.ccb.gov.bdসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২১-০৯-২০২৬ তারিখ