ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসিএস) সচিবালয়ের সদস্যভুক্ত ০৩টি ব্যাংকে ৬৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ৩১/০৭/২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৩১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান:
মৌখিক পরীক্ষা আগামী ২৮/০৯/২০২৬ তারিখ হতে শুরু হয়ে ১৯/১০/২০২৬ তারিখ পর্যন্ত চলবে। পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় দলিলাদি:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অনলাইন আবেদনের সমর্থনে নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং এক সেট ফটোকপি জমা দিতে হবে:
১. স্বহস্তে লিখিত আবেদনপত্র।
২. ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৪. সকল স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
৫. জাতীয়তা বা নাগরিকত্ব সনদ।
৬. মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী বা অন্যান্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
৭. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।

বিশেষ নির্দেশনা:
মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে রিপোর্ট করতে হবে। বিলম্বে উপস্থিত হলে বা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ব্যাংকার্স সিলেকশন কমিটির ৩টি ব্যাংকের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির ৩টি ব্যাংকের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন