ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: অধ্যক্ষ - ০১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স অনুর্ধ্ব ৬২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ০২ কপি পাসপোর্ট সাইজের ছবির সত্যায়িত অনুলিপিসহ আবেদন করতে হবে। আবেদনপত্র 'জেলা প্রশাসক ও সভাপতি, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ' বরাবর সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদন ফি: সোনালী ব্যাংক, ঝিনাইদহ শাখার অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনের সাথে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬।
পরীক্ষার তথ্য: লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে আবেদনকারীর মোবাইল নম্বরে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ