বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের বিস্তারিত বিবরণ:
১. পদের নাম: সহকারী শিক্ষক, গ্রেড-২ (গণিত)
২. পদের নাম: সহকারী শিক্ষক, গ্রেড-২ (কৃষিশিক্ষা)
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স থাকতে হবে।
- সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমান ফলাফল থাকতে হবে।
- সকল প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে পাঠদানে পারদর্শী হতে হবে।
বয়সসীমা:
- সর্বোচ্চ ৩২ বছর।
- অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন ও সুবিধাদি:
- বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
- প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:
- জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর উল্লেখপূর্বক)
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি
- নিজ এলাকার চেয়ারম্যান/কমিশনারের নিকট হতে চারিত্রিক সনদ
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
- সোনালী, অগ্রণী, জনতা বা ট্রাস্ট ব্যাংক লি: হতে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/ পে অর্ডার (অফেরতযোগ্য), যা ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’ এর অনুকূলে করতে হবে
আবেদনের নিয়ম ও সময়সীমা:
- আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রদানের ২০ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর প্রেরণ করতে হবে।
- আবেদন পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিএসআইএসসি), ডিওএইচএস, বারিধারা, ঢাকা সেনানিবাস।
যোগাযোগের মাধ্যম:
- টেলিফোন: ৮৪১৫৫৮৫ অথবা ৮৭১১১১১ বর্ধিত: ৭৭১১
- মোবাইল: ০১৭৩৮৯১১৮৭৯
- ওয়েবসাইট: www.bsidhaka.edu.bd
- ইমেইল: bsi_school@yahoo.com
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২০-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ