ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে 'ট্রেইনার' পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের নাম: ট্রেইনার, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম
কর্মস্থল: ভোলা, রংপুর, খুলনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মংলা, খাগড়াছড়ি
প্রকাশের তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬
কাজের বিবরণী:
শিক্ষকদের প্রশিক্ষণ, কোচিং, মেন্টরিং এবং অন-সাইট সাপোর্ট প্রদানের মাধ্যমে পাঠদানের মান উন্নয়ন করা এই পদের মূল লক্ষ্য। এটি একটি প্রজেক্ট ভিত্তিক (Project Staff) পদ।
মূল দায়িত্বসমূহ:
• শিক্ষকদের পেশাগত চাহিদা ও ক্লাসরুমের পরিবেশ বিবেচনা করে ট্রেনিং মডিউল তৈরি ও পরিচালনা করা।
• ব্রিজ কোর্স এবং এক্সিলারেটেড মডেল স্কুলের শিক্ষকদের (বিশেষ করে ইংরেজি, গণিত, বাংলা ও বিজ্ঞান বিষয়ে) বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান।
• নিয়মিত স্কুল পরিদর্শন করে শিক্ষকদের সরাসরি সাপোর্ট ও কোচিং দেওয়া।
• প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য মাসিক কাজের পরিকল্পনা এবং রিপোর্ট তৈরি করা।
• ব্র্যাকের সেফগার্ডিং পলিসি মেনে শিক্ষার্থী ও কর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা:
ইংরেজি, গণিত অথবা বিজ্ঞান ভিত্তিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (অগ্রাধিকার দেওয়া হবে)।
অভিজ্ঞতা:
শিক্ষাখাতে ট্রেইনার হিসেবে ন্যূনতম ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা:
• পেডাগোজি এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান।
• লার্নার-সেন্ট্রিক মডিউল তৈরি, রিপোর্ট রাইটিং এবং মাল্টিপল টাস্কিং করার সক্ষমতা।
অন্যান্য সুবিধা:
উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
অনলাইনে আবেদন করুনঃ Click Here