নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ‘একসেস প্রকল্প (বিএলপিএ কম্পোনেন্ট)’-এ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিচে বিজ্ঞপ্তির মূল তথ্যগুলো দেওয়া হলো:
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: হিসাবরক্ষক
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল ও গ্রেড: সর্বসাকুল্যে ১৮,৬০০/- টাকা (১৪তম গ্রেড)
- বয়সসীমা: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে (বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বা একাউন্টিং বিভাগ থেকে বি.কম ডিগ্রি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সকল পরীক্ষায় নূন্যতম ২য় শ্রেণি থাকতে হবে।
- অভিজ্ঞতা: সরকারি প্রতিষ্ঠান বা উন্নয়ন প্রকল্পে কমপক্ষে ০২ (দুই) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে (MS Excel সহ) দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদন শুরুর সময়: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বেলা ১০:০০ ঘটিকা।
- আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বেলা ৪:০০ ঘটিকা।
- আবেদনের মাধ্যম: সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।
- আবেদন ফি: ২০০/- (দুইশত) টাকার অফেরতযোগ্য পে-অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
- আবেদন ফরম: আবেদন ফরম বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট (https://blpa.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি
- ইতোপূর্বে যারা এই পদের জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই; তাদের পূর্বের গ্রহণযোগ্য আবেদনসমূহ বিবেচনায় নেওয়া হবে।
- আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের ফটোকপি, সদ্য তোলা ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজ জেলার পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। সকল ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
- নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেট, বিজ্ঞপ্তি বা ফলাফলের তথ্য https://blpa.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদন পাঠানোর ঠিকানাপ্রকল্প পরিচালক, একসেস প্রকল্প (বিএলপিএ কম্পোনেন্ট), এফ- ১৯/এ, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা- ১২০৭। ই-মেইল:
">pdaccessblpa@gmail.com
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-১৪-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ