চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এর রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অন-লাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের সংখ্যা: ৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিনিয়র মেডিক্যাল অফিসার, উপ-সহকারী প্রকৌশলী, নার্স এবং ফার্মাসিস্টসহ অন্যান্য পদ রয়েছে।

বয়স সংক্রান্ত তথ্য: ১৯ অক্টোবর ২০২৬ তারিখ অনুযায়ী পদভেদে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট cpadigital.gov.bd/jobs-এ অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি অবশ্যই ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৭ নং ক্রমিকের পদের জন্য ২০০ টাকা এবং ৮ ও ৯ নং ক্রমিকের পদের জন্য ১৫০ টাকা অন-লাইনে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ রাত ১২-০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। ফি জমা দেওয়ার শেষ সময় ২২ অক্টোবর ২০২৬।

পরীক্ষার সময়সূচী: নিয়োগ পরীক্ষার সময়সূচী পরবর্তীতে এসএমএস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

১৪ পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৪ পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৪ পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন