কারা অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা হতে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় সকল সনদপত্রের সত্যতা যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০২ জন
২. কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩১ জন
৩. অফিস সহকারী কাম বিক্রেতা (শো-রুম): ০১ জন
৪. গাড়ি চালক: ০১ জন
৫. শিক্ষক: ০৬ জন

যোগদানের তথ্য:
সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকার মধ্যে নিয়োগপত্রসহ উল্লেখিত সকল প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট নিয়ে কারা অধিদপ্তরে উপস্থিত হয়ে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
প্রার্থীদের সকল সনদ ও ডকুমেন্টস যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে। যদি কোনো তথ্যে ভুল বা জালিয়াতি ধরা পড়ে, তবে প্রার্থীর সাময়িক নির্বাচন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কারা অধিদপ্তরের বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন