স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন ক্যাটাগরির পদের সরাসরি জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

উত্তীর্ণ প্রার্থীদের তথ্য:

  • ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-২ পদে উত্তীর্ণ: ২০ জন
  • লাইব্রেরীয়ান পদে উত্তীর্ণ: ১০ জন
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে উত্তীর্ণ: ৬১ জন
  • অফিস সহায়ক পদে উত্তীর্ণ: ৮২ জন

পরবর্তী পরীক্ষার সময়সূচি:

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে স্থাপত্য অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণের জন্য বলা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

স্থাপত্য অধিদপ্তরের চাকরির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন