বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নোয়াখালী জেলা কার্যালয়ের আওতাধীন 'ইরেসপো ২য় পর্যায়' কর্মসূচির অধীনে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং নির্দিষ্ট প্রকল্পের মেয়াদের জন্য কার্যকর হবে।
পদের নাম ও সংখ্যা:
১. হিসাব সহকারী - ০২টি
২. মাঠ সংগঠক
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কমপক্ষে ২য় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।
প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলী: প্রার্র্থীকে অবশ্যই নোয়াখালী জেলার স্থায়ী অধিবাসী হতে হবে।
বয়সসীমা: ০১/১০/২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিআরডিবি-র ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) এবং ১০ টাকার ডাকটিকিটসহ একটি ফেরত খাম সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০১ অক্টোবর ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
আবেদন পাঠানোর ঠিকানা: উপপরিচালক, উপপরিচালকের কার্যালয়, বিআরডিবি, উত্তর ফকিরপুর, মাইজদী, নোয়াখালী।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: