বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাক (BRAC Job Circular 2026) তাদের সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে 'অফিসার, পারচেজ' (ক্রয় কর্মকর্তা) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে চাকরির বিবরণ
- পদের নাম: অফিসার, পারচেজ (Officer, Purchase)
- বিভাগ: ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ
- কাজের ধরন: ফুল-টাইম
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
- প্রকাশের তারিখ: ২৭ আগস্ট, ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের সকল স্তরে ন্যূনতম সিজিপিএ ২.৫০ অথবা ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- অগ্রাধিকার: ডিলার বা সরবরাহকারীদের কাছ থেকে কোটেশন সংগ্রহ, কীটনাশক বা উৎপাদন সম্পর্কিত উপকরণ ক্রয়, মানসম্পন্ন পণ্য যাচাই এবং সরবরাহ কাজে যাদের অভিজ্ঞতা আছে, তারা অগ্রাধিকার পাবেন।
প্রধান দায়িত্বসমূহ
- বাজেট অনুযায়ী নির্ধারিত এলাকায় ৩-৪টি হাইব্রিড ধানের বীজ উৎপাদন ব্লক নির্বাচন করা।
- ব্লক ও চাতালের চাহিদা অনুযায়ী শ্রমিক সরবরাহ নিশ্চিত করা এবং বীজ প্রক্রিয়াকরণের জন্য নির্দিষ্ট স্থানে (SPC) পাঠানো।
- উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ (যেমন: স্প্রে মেশিন, জেনারেটর, ত্রিপল ইত্যাদি) সঠিক সময়ে সরবরাহ করা এবং সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা।
- কোটেশনের মাধ্যমে বিভিন্ন বিক্রেতার কাছ থেকে সঠিক মূল্যে মানসম্মত উপকরণ ক্রয় করা।
- চুক্তিভিত্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন ইনপুট বণ্টন করা এবং ১২% আর্দ্রতা মাত্রায় তাদের কাছ থেকে ধানের বীজ ক্রয় করা।
- নির্ধারিত এলাকার জন্য ৪-৫টি মানসম্মত চাতাল (১৫,০০০ বর্গফুট/চাতাল) ভাড়া করা এবং জমির মাপ নিশ্চিত করা।
- কর্মক্ষেত্রে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্র্যাকের সেফগার্ডিং পলিসি মেনে চলা।
অন্যান্য দক্ষতা
- যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও চাপের মধ্যে কাজ করার সক্ষমতা।
- একাধিক কাজ একসাথে (Multitasking) করার দক্ষতা।
- স্মার্ট, মিশুক এবং বিভিন্ন পটভূমির মানুষের সাথে কাজ করার মানসিকতা।
বেতন ও সুযোগ-সুবিধা
- বেতন: আলোচনা সাপেক্ষে।
- অন্যান্য সুবিধা: হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স, উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF), গ্র্যাচুইটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বিশেষ দ্রষ্টব্য
ব্র্যাক একটি সমান সুযোগ প্রদানকারী নিয়োগকর্তা। বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, বা আর্থ-সামাজিক পটভূমি নির্বিশেষে সবার জন্য মানব মর্যাদা এবং অন্তর্ভুক্তি বজায় রাখতে ব্র্যাক বদ্ধপরিকর। যারা ব্যক্তিগত সংগ্রাম ও প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে এসেছেন, তাদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
(অনলাইনে আবেদন করুনঃ Click Here)