বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এ ২০০৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে কর্মচারী পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। আদালতের রায় অনুযায়ী স্থগিত থাকা এই নিয়োগ কার্যক্রমের পরীক্ষা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
প্রবেশপত্র সংক্রান্ত তথ্য: প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রবেশপত্র প্রেরণ করা হবে। যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র না পান, তবে সম্প্রতি তোলা ১ কপি সত্যায়িত রঙিন ছবিসহ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।
বিশেষ নির্দেশনা: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে, তাই এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ