মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ৯ম গ্রেডের বিভিন্ন পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পদের নাম: সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী (ল্যাবরেটরি) এর বিভিন্ন বিভাগ।
পরীক্ষার তারিখ: ০২ সেপ্টেম্বর থেকে ০৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত (বিভিন্ন তারিখে)।
পরীক্ষার সময়: প্রতিদিন বিকাল ০৪:০০ টা।
পরীক্ষার স্থান: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ, শের-ই-বাংলা নগর, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই মূল প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপির সাথে ১ সেট সত্যায়িত ফটোকপি আনতে হবে।
২. সদ্য তোলা ৪ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখতে হবে।
৩. পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
৪. পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ