গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ সম্প্রতি সার ডিলার নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 'সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫' এর আলোকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ইউনিটে এই নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য:
পদের নাম: সার ডিলার
বয়স সীমা: আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
আর্থিক যোগ্যতা: আবেদনকারীকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং ব্যাংক সচ্ছলতার প্রমাণক হিসেবে কমপক্ষে ১০.০০ (দশ) লক্ষ টাকার সাম্প্রতিক ব্যাংক সনদ দাখিল করতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কমপক্ষে ৫০ মে. টন ধারণক্ষমতাসম্পন্ন নিজস্ব বা ভাড়াকৃত গুদাম থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছক অনুযায়ী আবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় সকল দলিলাদি (সত্যায়িত ছবি, এনআইডি, ট্রেড লাইসেন্স, গুদামের চুক্তিনামা, আয়কর রিটার্ন সনদ ইত্যাদি) সহ দাখিল করতে হবে। আবেদনপত্রের সাথে ২,০০০ টাকার অফেরতযোগ্য এবং ১০,০০০ টাকার ফেরতযোগ্য পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট যুক্ত করতে হবে।
আবেদন জমা দেওয়ার স্থান: সংশ্লিষ্ট উপজেলা এবং উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ-এর কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ