বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বনামধন্য 'চট্টগ্রাম বোট ক্লাব'-এ কয়েকটি শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। (Chittagong boat club job circular 2026) যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ডাকযোগে, কুরিয়ারে বা সরাসরি আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
আগ্রহী প্রার্থীরা যোগ্যতা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং আবেদনের বিস্তারিত নিয়মাবলি তুলে ধরা হলো।
এক নজরে চট্টগ্রাম বোট ক্লাব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বোট ক্লাব (Chittagong Boat Club)
- পরিচালনায়: বাংলাদেশ নৌবাহিনী
- স্মারক নম্বর: সিবিসি/নিয়োগ-২০/৭৬৭
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৪ আগস্ট ২০২৬
- মোট শূন্যপদ: ০৪টি ক্যাটাগরিতে ০৪ জন
- চাকরির ধরন: বেসরকারি চাকরি (ফুল টাইম)
- আবেদনের শেষ তারিখ:
১০ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম: ডাকযোগে, কুরিয়ারে বা সরাসরি
পদের বিস্তারিত বিবরণ:
১. পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (ফাইন্যান্স এন্ড একাউন্টস)
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন/গ্রেড: ২য় গ্রেড (৩০,০০০ - ৩৭,৫০০ টাকা)। এছাড়া সার্ভিস চার্জ, বাৎসরিক বোনাসসহ অন্যান্য সুবিধাদি।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান বিষয়ে বিবিএ/এমবিএ পরীক্ষায় উত্তীর্ণ।
- অভিজ্ঞতা: লিমিটেড কোম্পানির ভ্যাট ও ট্যাক্স প্রদান সংক্রান্ত বিষয়ে ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতা। সিএ (সিসি) আংশিকভাবে উত্তীর্ণ ও স্বনামধন্য চার্টার্ড একাউন্টেন্ট প্রতিষ্ঠান হতে একাউন্টস ও অডিট বিষয়ে কোর্স সম্পন্নকারী অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
২. পদের নাম: সহকারী সিবিএম
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন/গ্রেড: ৫ম গ্রেড (২০,০০০ - ২৫,০০০ টাকা)। এছাড়া সার্ভিস চার্জ ও বোনাসসহ অন্যান্য সুবিধা।
- যোগ্যতা: নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সীম্যান শাখার লিডিং/পিও (সমমান)।
৩. পদের নাম: কুক/বাবুর্চি
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন/গ্রেড: ৭ম গ্রেড (১৬,০০০ - ২০,০০০ টাকা)। এছাড়া সার্ভিস চার্জ ও বোনাসসহ অন্যান্য সুবিধা।
- যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অগ্রাধিকার: নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কুক-১/লিডিং কুক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা: শিথিলযোগ্য।
৪. পদের নাম: ইলেকট্রিশিয়ান
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন/গ্রেড: ৭ম গ্রেড (১৬,০০০ - ২০,০০০ টাকা)। সার্ভিস চার্জ ও বোনাসসহ অন্যান্য সুবিধা।
- যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/ভোকেশনাল পাস। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
আবেদন করার পদ্ধতি ও শর্তাবলি:
১. প্রয়োজনীয় কাগজপত্র: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (CV), সদ্য তোলা ০২ কপি রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে। ২. আবেদন প্রেরণের ঠিকানা: আবেদনপত্র আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে:
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২৬-০৮-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতেঃ