বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট আ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে মঙ্গোলিয়ার একটি কোম্পানিতে কর্মী নিয়োগের লক্ষ্যে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্তদের ইন্টারভিউয়ের সময়সূচী ও নির্দেশনাবলি প্রকাশ করা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র: ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই মূল পাসপোর্ট এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত বা সিভি (CV) সাথে আনতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: ২৩ আগস্ট ২০২৬, সকাল ০৮:০০ টা।
ইন্টারভিউয়ের স্থান: বোয়েসেল অফিস, প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।
বিশেষ নির্দেশনা: বোয়েসেল-এর কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত কোনো প্রকার ফি প্রদান করবেন না এবং সকল লেনদেন নির্ধারিত ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে। শুধুমাত্র বোয়েসেল থেকে প্রেরিত এসএমএস অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ