বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর একটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মোট ৮ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।
পদের নাম: সহকারী প্রোগ্রামার
পরীক্ষার তারিখ: ২৫ আগস্ট ২০২৬
সময়: বেলা ০২:০০ ঘটিকা হতে
স্থান: সম্মেলন কক্ষ, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি), আইইবি ভবন (১২তম তলা), রমনা, ঢাকা-১০০০।
প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার স্থানে উপস্থিত হতে হবে।
২. মৌখিক পরীক্ষার সময় অবশ্যই লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্রের মূল কপি সাথে আনতে হবে।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ এবং অভিজ্ঞতার সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সাথে রাখতে হবে।
৪. নির্ধারিত সময়ে উপস্থিত না হলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এবং এর জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ