অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়:
১. প্রথম পর্যায়ের পরীক্ষা আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
২. দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান:
ইডেন মহিলা কলেজ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা।

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
পরীক্ষার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (http://fid.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ০৫ সেপ্টেম্বরের পরীক্ষার প্রবেশপত্র ২০ আগস্ট ২০২৬ থেকে এবং ১৯ সেপ্টেম্বরের পরীক্ষার প্রবেশপত্র ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনের প্রক্রিয়া ও নির্দেশনা:
প্রার্থীকে ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড ব্যবহার করে রঙিন প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এই রঙিন প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। ইতোমধ্যে আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন