বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অঙ্গ প্রতিষ্ঠান ‘বসুন্ধরা পেপার মিলস পিএলসি’-তে জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ সরাসরি সাক্ষাৎকারের (Walk-in Interview) মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

যেসকল প্রার্থীরা ন্যূনতম এসএসসি (SSC) পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, তারা নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে পারবেন। নিচে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আলোচনা করা হলো:

 এক নজরে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ (বসুন্ধরা পেপার মিলস্ পিএলসি)
  • চাকরির ধরন: বেসরকারি চাকরি (ফুল টাইম)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এস.এস.সি / সমমান পাস
  • বয়সসীমা: নির্দিষ্ট নয়
  • আবেদনের মাধ্যম: সরাসরি সাক্ষাৎকার (Walk-in Interview)
  • সাক্ষাৎকারের তারিখ: ২৬ ও ২৭ আগস্ট ২০২৬
  • অফিসিয়াল ওয়েবসাইট: bashundharagroup.com

 পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বসুন্ধরা পেপার মিলস বিভিন্ন সেকশনে অপারেটর ও অন্যান্য পদে লোকবল নিয়োগ দেবে। পদগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলো:

১. কনভার্টিং (টিস্যু) সেকশন:

  • পদের নাম: অপারেটর / জুনিয়র অপারেটর
  • অভিজ্ঞতা: টয়লেট টিস্যু, ন্যাপকিন, হ্যান্ড টাওয়েল, ফেসিয়াল ও ওয়ালেট মেশিন চালনায় ২-৫ বছরের অভিজ্ঞতা।

২. প্রোডাকশন (পিএম-১, ২ ও ৪) সেকশন:

  • পদের নাম:
    • অপারেটর / জুনিয়র অপারেটর (পেপার মেশিন) – ৩ বছরের অভিজ্ঞতা
    • অপারেটর / জুনিয়র অপারেটর (ফর্কলিফট) – ৩-৮ বছরের অভিজ্ঞতা
    • অপারেটর / জুনিয়র অপারেটর (রিউইন্ডার: পিএম-৪) – ৩ বছরের অভিজ্ঞতা

৩. কার্টন প্ল্যান্ট ও সিসিপিএম (CCPM) সেকশন:

  • পদের নাম: অপারেটর / জুনিয়র অপারেটর
  • অভিজ্ঞতা: কার্টন প্ল্যান্ট, পেপার প্রোডাকশন, রিউইন্ডিং বা শীট কাটিং বিভাগে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৪. টয়লেট্রিজ প্ল্যান্ট:

  • পদের নাম: এসিস্ট্যান্ট / জুনিয়র এসিস্ট্যান্ট (অনলাইন কিউসি)
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা।

৫. মেকানিক্যাল সেকশন:

  • পদের নাম:
    • সিনিয়র ফিটার / ফিটার (মেকানিক্যাল)
    • ওয়েল্ডার / জুনিয়র ওয়েল্ডার (আর্গন)
  • অভিজ্ঞতা: শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা।

৬. ট্রান্সপোর্ট (পরিবহন) সেকশন:

  • পদের নাম: ড্রাইভার (ভারী যানবাহন)
  • অভিজ্ঞতা: ভারী যানবাহন চালনায় ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা। (অবশ্যই মূল ড্রাইভিং লাইসেন্স/ডেলিভারী স্লিপ সাথে আনতে হবে)।

(বিঃদ্রঃ প্রতিটি পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস.এস.সি/সমমান পাস হতে হবে। তবে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।)

 সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি ও স্থান

সাক্ষাৎকারটি প্রতিদিন সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত নিচে উল্লেখিত ঠিকানায় অনুষ্ঠিত হবে। পদের ধরন অনুযায়ী তারিখ ভিন্ন:

 সাক্ষাৎকারের স্থান (সকল পদের জন্য):বসুন্ধরা পেপার মিলস পিএলসি (ইউনিট-১), মেঘনাঘাট, বড়নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

 ২৬ আগস্ট ২০২৬ (বুধবার):

  • কনভার্টিং (টিস্যু), প্রোডাকশন, কার্টন প্ল্যান্ট এবং সিসিপিএম (CCPM) সেকশনের পদগুলোর জন্য।

 ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার):

  • টয়লেট্রিজ প্ল্যান্ট, মেকানিক্যাল এবং ট্রান্সপোর্ট সেকশনের পদগুলোর জন্য।

 সাক্ষাৎকারের সময় যেসব কাগজপত্র সাথে আনতে হবে:

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের দিন নিচের প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে: ১. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV / Resume) ২. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি এবং ফটোকপি ৪. নাগরিকত্ব সনদ (চেয়ারম্যান/কাউন্সিলর সার্টিফিকেট) ৫. জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি এবং ফটোকপি

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১৮-০৮-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচেঃ

SSC পাসে চাকরির সুযোগ বসুন্ধরা গ্রুপে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন