গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (IMLI Job Circular 2026) একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নাধীন 'বান্দরবান পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী রেংমিটচ্যা’র নৃভাষাতাত্ত্বিক সমীক্ষা' প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী (খণ্ডকালীন) ভিত্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩১শে আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।
| ক্রম | পদের নাম ও সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ০১ | প্রধান গবেষক (খণ্ডকালীন) - ০১টি | • ভাষাবিজ্ঞান বিষয়ে পিএইচডিসহ স্নাতকোত্তর ডিগ্রি। • বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভাষাবিজ্ঞান বিষয়ে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। • সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের ১০টি গবেষণামূলক প্রকাশনা। |
| ০২ | গবেষক (খণ্ডকালীন) - ০১টি | • নৃবিজ্ঞান বিষয়ে পিএইচডিসহ স্নাতকোত্তর ডিগ্রি। • বিশ্ববিদ্যালয় পর্যায়ে নৃবিজ্ঞান বিষয়ে ০৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। • সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের ১০টি গবেষণামূলক প্রকাশনা। |
| ০৩ | প্রধান সমন্বয়ক (খণ্ডকালীন) - ০১টি | • পিএইচডিসহ স্নাতকোত্তর ডিগ্রি। • সরকারি পর্যায়ে প্রশাসনিক দক্ষতা ও গবেষণা প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা। • গবেষণামূলক প্রকাশনা (ন্যূনতম ৩টি)। |
| ০৪ | সমন্বয়ক (খণ্ডকালীন) - ০১টি | • স্নাতকোত্তর ডিগ্রি। • সরকারি/বেসরকারি পর্যায়ে প্রশাসনিক দক্ষতা ও আর্থিক বিধি-বিধান বিষয়ক জ্ঞান। |
| ০৫ | গবেষণা সহযোগী - ০১টি | • ভাষাবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (ভাষাবিজ্ঞান শিক্ষকদের অগ্রাধিকার)। • ন্যূনতম দুটি গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতা। |
| ০৬ | ফিল্ড সুপারভাইজার - ০১টি | • ভাষাবিজ্ঞান/নৃবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (ফল প্রকাশের অপেক্ষমাণরাও আবেদন করতে পারবেন)। • ন্যূনতম দুটি গবেষণা কাজের অভিজ্ঞতা সম্পন্ন। |
| ০৭ | উপাত্ত সংগ্রহকারী - ০৪টি | • স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। • ন্যূনতম দুটি গবেষণা কাজে উপাত্ত সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন। |
| ০৮ | মাঠ সহকারী - ০২টি | • স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। |
| ০৯ | হিসাবরক্ষণ কর্মকর্তা (খণ্ডকালীন) - ০১টি | • স্নাতক (বাণিজ্য) পাস। • সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত কাজের অভিজ্ঞতা। |
| ১০ | কম্পিউটার অপারেটর (খণ্ডকালীন) - ০১টি | • স্নাতক পাস। • সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি ও কম্পিউটার অপারেটিং কাজের অভিজ্ঞতা। |
| ১১ | অফিস সহকারী (খণ্ডকালীন) - ০১টি | • উচ্চমাধ্যমিক (HSC) পাস। • সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি ও কম্পিউটার অপারেটিং কাজের অভিজ্ঞতা। |
আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর ও ই-মেইল এড্রেস উল্লেখপূর্বক একটি পূর্ণাঙ্গ আবেদনপত্র তৈরি করতে হবে। আবেদনপত্রটি আগামী ৩১শে আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি বা ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে:
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান
পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
ফোন: ২৫৫১৩০১১৬
অফিসিয়াল ওয়েবসাইট: www.imli.gov.bd
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-১১-০৮-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ