জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অধীনস্থ ফেয়ার প্রাইস সুপার মার্কেট, ফ্যামিলি ফুড ভিলেজ রেস্টুরেন্ট, নিমন্ত্রণ কনভেনশন সেন্টার ও স্কাইলাইট রুফটপ রেস্টুরেন্ট-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Ziska Pharma Job Circular 2026)। আকর্ষণীয় বেতনে বিভিন্ন পদে মোট ৮৬ জন দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের (Walk-in-Interview) জন্য আহ্বান করা হচ্ছে। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো:

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা (Job Details)

১. রেস্টুরেন্ট ও ফুড কোর্ট (Restaurant & Food Court)

ক্র.নংপদের নামশিক্ষাগত যোগ্যতান্যূনতম অভিজ্ঞতাপদের সংখ্যা
০১রেস্টুরেন্ট ম্যানেজারস্নাতক/সমমান (হসপিটালিটি প্রশিক্ষণ অগ্রাধিকার)৩-৫ বছর০৩ টি
০২ক্যাশিয়ারএইচএসসি/সমমান৩ বছর০৪ টি
০৩শেফ (কাবাব / বাংলা খাবার-কাচ্চি, তেহারী, মোরগ পোলাও)এসএসসি/সমমান (কুকিং প্রশিক্ষণ অগ্রাধিকার)৫ বছর০৪ টি
০৪কুক হেল্পার / কাটিং ম্যানঅষ্টম শ্রেণী২ বছর১১ টি
০৫বাসন পরিষ্কারক / ডিশ ওয়াশারঅষ্টম শ্রেণী (মেশিন চালনায় পারদর্শী)১ বছর০৪ টি
০৬পরোটা ও নান কারিগরঅষ্টম শ্রেণী৫ বছর০২ টি
০৭ওয়েটারএইচএসসি/সমমান২ বছর১৬ টি

২. সুপার মার্কেট (Super Market)

ক্র.নংপদের নামশিক্ষাগত যোগ্যতান্যূনতম অভিজ্ঞতাপদের সংখ্যা
০৮ক্যাশিয়ারএইচএসসি/সমমান৩ বছর০৬ টি
০৯সেলস অ্যাসোসিয়েটএসএসসি/এইচএসসি/সমমান৩ বছর১৫ টি
১০জুনিয়র অফিসার/অফিসার (স্টোর ও অর্ডার ব্যবস্থাপনা)স্নাতক/সমমান৫ বছর০২ টি

৩. অন্যান্য পদ (Other Posts)

ক্র.নংপদের নামশিক্ষাগত যোগ্যতান্যূনতম অভিজ্ঞতাপদের সংখ্যা
১১পরিচ্ছন্নতাকর্মীঅষ্টম শ্রেণী১ বছর১২ টি
১২জেনারেটর অপারেটরএসএসসি/ভোকেশনাল (ট্রেড কোর্স অগ্রাধিকার)২ বছর০২ টি
১৩লিফট অপারেটরএসএসসি/সমমান১ বছর০৪ টি
১৪সিকিউরিটি সুপারভাইজারএসএসসি/সমমান (সামরিক বাহিনী থেকে সদ্য অবসরপ্রাপ্ত কমপক্ষে সার্জেন্ট/সমপদধারী)২ বছর০৪ টি
১৫সিকিউরিটি গার্ডএইচএসসি/সমমান পাস (উচ্চতা: ৫'-৮")১ বছর০৮ টি

বিশেষ দ্রষ্টব্য: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অভিজ্ঞ, দক্ষ ও উপযুক্ত প্রার্থীদের আকর্ষণীয় বেতন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া ও সাক্ষাৎকারের সময়সূচি (How to Apply)

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এবং সকল সার্টিফিকেটের ফটোকপিসহ সরাসরি নিচের ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো:

  • সাক্ষাৎকারের তারিখ: ১৫ আগস্ট ২০২৬, শনিবার
  • সাক্ষাৎকারের সময়: সকাল ৯:০০ ঘটিকা
  • সাক্ষাৎকারের স্থান: জিসকা ফার্মাসিউটিক্যালস লিঃ, মৌজা-কারালসুরচালা, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর (ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার থেকে বড়ইবাড়ী রোডে)।

যোগাযোগের নম্বর (Contact Details)

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত):

সূত্রঃ প্রথম আলো-১১-০৮-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতেঃ 

জিসকা ফার্মাসিউটিক্যালস লিঃ এ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন