বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক Digital Marketing for Freelancing (NSDA Level-3) এবং Generative AI & Prompt Engineering প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চুক্তিভিত্তিক Trainer (Digital Marketing & AI Technologies) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: Trainer (Digital Marketing & AI Technologies) - চুক্তিভিত্তিক পদ।

বয়স সংক্রান্ত তথ্য: আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর হতে হবে। তবে অধিক অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন: ৯০ দিনের জন্য সর্বসাকুল্যে ১,০৫,০০০/- (এক লাখ পাঁচ হাজার) টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সাম্প্রতিক তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদনপত্র জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য avjobs.ansarvdp.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন অথবা আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র projecttraining28@gmail.com ইমেইল ঠিকানায় পাঠানো যাবে।

নির্বাচন প্রক্রিয়া: যোগ্য প্রার্থীদের আবেদনপত্র যাচাই, মৌখিক সাক্ষাৎকার, প্রয়োজনবোধে ডেমো ক্লাস এবং ব্যবহারিক মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ই আগস্ট ২০২৬, দুপুর ২ টা পর্যন্ত।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন