সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং এর অধীন জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ০১টি
২. সার্টিফিকেট সহকারী: ০২টি
পরীক্ষার সময়কাল: উক্ত পদগুলোর জন্য গত ৩১ জুলাই ২০২৪ তারিখে লিখিত পরীক্ষা, ০৪ আগস্ট ২০২৪ তারিখে ব্যবহারিক এবং ০৬ আগস্ট ২০২৪ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য: নির্বাচিত প্রার্থীগণের চূড়ান্ত নিয়োগের পূর্বে বিধি মোতাবেক পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। রিপোর্টে সন্তোষজনক তথ্য পাওয়া গেলেই প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ