বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর ও এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং গাজীপুর সার্কিট হাউজের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ০৭ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (২৬টি), নিরাপত্তা প্রহরী (০৯টি), পরিচ্ছন্নতা কর্মী (১০টি), বেয়ারার (০৪টি) এবং মালি (০১টি) সহ সর্বমোট ৫০টি শূন্য পদ।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৮ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম অনুসারে নয় বরং রোল নম্বরের ক্রমানুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ