চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসসমূহের বিভিন্ন পদের বিপরীতে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ট্রেসার, নাজির কাম ক্যাশিয়ার, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী এবং ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী।
ব্যবহারিক পরীক্ষার তারিখ: ০২ আগস্ট ২০২৬, রবিবার।
সময়: সকাল ০৯:৩০ ঘটিকা।
পরীক্ষার স্থান: ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, আখন্দ মার্কেট (৩য় তলা), কালীবাড়ী, চাঁদপুর।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বিভাগীয় নির্বাচনি বোর্ড কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সকল উত্তীর্ণ প্রার্থীকে যথাসময়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ