বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষার অনাভ্যন্তরীণ পরীক্ষক নিয়োগের অফিস আদেশ প্রকাশিত হয়েছে। এতে সংশ্লিষ্ট সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকদের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ব্যবহারিক পরীক্ষার সময়সূচী:
১. ১ম ধাপ (২য় ও ৫ম পর্ব): ০১ আগস্ট থেকে ০৪ আগস্ট, ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।
২. ২য় ধাপ (৩য় ও ৭ম পর্ব): ০৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:
১. ভাতার নিয়ম: নিয়োগপ্রাপ্ত অনাভ্যন্তরীণ পরীক্ষকগণ বোর্ডের প্রচলিত বিধি মোতাবেক দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন। একজন পরীক্ষক সর্বোচ্চ ৫ দিনের দৈনিক ভাতা দাবি করতে পারবেন।
২. বিল দাখিল: পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে বোর্ড নির্ধারিত ফরমে সোনালী ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করে ভ্রমণভাতা বিল দাখিল করতে হবে।
৩. প্রয়োজনীয় কাগজপত্র: বিলের সাথে নিয়োগ আদেশের কপি, কেন্দ্র ও নিজ প্রতিষ্ঠানের ছাড়পত্র এবং ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র সংযুক্ত করতে হবে।
৪. তথ্য সংশোধন: যদি কোনো শিক্ষকের নাম, পদবী বা প্রতিষ্ঠানের তথ্যে ভুল থাকে, তবে আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে অবহিত করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ