পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর রাজস্ব খাতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১টি স্থায়ী শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

 এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ:

  • প্রতিষ্ঠانের নাম: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর-৮৫০০।
  • পদের নাম: রেজিস্ট্রার
  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৩, বেতন স্কেল: ৫৬,৫০০ - ৭৪,৮০০/- টাকা।
  • বয়সসীমা: অনূর্ধ্ব ৫৫ বছর।
  • আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৬।

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

১. শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষাজীবনের সকল পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। ২. অভিজ্ঞতা: পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা/প্রশাসন/গবেষণা/অর্থ ও হিসাব সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব) ন্যূনতম ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তন্মধ্যে ডেপুটি রেজিস্ট্রার/সমমান (গ্রেড-৫) বা তদূর্ধ্ব পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ৩. অন্যান্য দক্ষতা: সরকারি আইন, সংবিধি ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণাসহ পাবলিক বিশ্ববিদ্যালয় বা সমপর্যায়ের ডিগ্রি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক/অ্যাকাডেমিক কাজের অভিজ্ঞতা এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি হতে অবসরপ্রাপ্ত অথবা পিআরএল-এ থাকা প্রার্থীগণ চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

 আবেদনের নিয়মাবলী:

  • আগ্রহী প্রার্থীদের পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অফিসিয়াল ওয়েবসাইট www.prstu.ac.bd-এর CAREER মেনু থেকে নির্ধারিত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি সংগ্রহ করতে হবে।
  • যথাযথ নিয়মে পূরণকৃত আবেদনপত্র আগামী ১৪ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।

সূত্রঃ কালের কণ্ঠ-৩০-০৭-২০২৬ তারিখ


পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ রেজিস্ট্রার পদে চাকরির সুযোগ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন