বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)-এর উৎপাদন শাখায় (কিচেন এবং বেকারী ইউনিট) পেইড ইন্টার্ন ভর্তির মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
তারিখ: ০৩ আগস্ট ২০২৬ (সোমবার)
সময়: বিকাল ৩:০০ ঘটিকা (রিপোর্টিং সময় দুপুর ২:৩০ মিনিট)
স্থান: কনফারেন্স রুম, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, কুর্মিটোলা, ঢাকা।

পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র (মূল কপি):
১. ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীট।
৩. ট্রেড কোর্স এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সার্টিফিকেট।
৪. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ।
৫. নাগরিকত্ব সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার সপক্ষে প্রমাণপত্র।

উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন