বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বি.সি.এস. ২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) ১ম পর্যায়ের সময়সূচি প্রকাশ করেছে। মোট ১৪৭০ জন প্রার্থীর এই পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
পরীক্ষা শুরুর তারিখ: ১১ আগস্ট ২০২৬
সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা
স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র:
১. প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত অনলাইন ফরম (BPSC Form-1) পূরণ করে তার সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের ২ সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
২. মৌখিক পরীক্ষার বোর্ডে সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
৩. প্রার্থীদের নির্ধারিত সময়ে অনলাইনে BPSC Form-3 পূরণ করে তার ২ কপি মৌখিক পরীক্ষার দিন সাথে আনতে হবে।
৪. নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বেই প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারপত্র (Admit Card): ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। কমিশনের ওয়েবসাইট থেকে প্রার্থীরা তাদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ