ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষা সনদ এবং অন্যান্য দলিলাদি যাচাই-বাছাই আগামী ২৯ ও ৩০ জুলাই, ২০২৬ তারিখে সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এছাড়াও, আগামী ১ থেকে ৭ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিতকরণ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
তবে, ২৯ জুলাই, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ