বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নামসমূহ: সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)।
পরীক্ষার তারিখঃ ০৭-০৮-২০২৬ তারিখ
প্রবেশপত্র সংগ্রহের প্রক্রিয়া: প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট (http://jobsbiwta.teletalk.com.bd) এ প্রবেশ করে নিজ নিজ User ID এবং Password ব্যবহার করে ২৭/০৭/২০২৬ তারিখ হতে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।
পরীক্ষার নিয়মাবলী: প্রার্থীদের অবশ্যই প্রিন্টকৃত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার সময় সাথে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়ও এই একই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র প্রিন্ট করার কোনো সুযোগ থাকবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ