বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও টিস্যু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান (Bashundhara Group Job Circular 2026) 'বসুন্ধরা পেপার মিলস্ লি:'-এ জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক যোগ্যতাসম্পন্ন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের (Walk-in Interview) জন্য আহ্বান করা যাচ্ছে।
নিচে পদের নাম, যোগ্যতা এবং সাক্ষাৎকারের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
এক নজরে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা পেপার মিলস্ লি: (বসুন্ধরা গ্রুপ)
- চাকরির ধরন: বেসরকারি চাকরি (Private Job)
- আবেদনের মাধ্যম: সরাসরি সাক্ষাৎকার (Walk-in Interview)
- সাক্ষাৎকারের তারিখ: ০৬ আগস্ট ২০২৬ ইং
পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ইন্সট্রুমেন্ট সেকশন:
- টেকনিশিয়ান/ জুনি: টেকনিশিয়ান (ইন্সট্রুমেন্ট): ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ থেকে ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
মেকানিক্যাল সেকশন:
- সিনি: অপারেটর/ অপারেটর (বয়লার): ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। যেকোনো প্রতিষ্ঠানে বয়লার চালনায় ন্যূনতম ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।
- সিনি: ফিটার/ ফিটার/ জুনি: ফিটার: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।
- ওয়েল্ডার/ জুনি: ওয়েল্ডার: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা।
- মেশিনিস্ট/ জুনি: মেশিনিস্ট: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা।
- রিগার/ জুনি: রিগার: ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা।
- জুনি: অপারেটর (ফর্কলিফট): ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। ফর্কলিফট চালনায় ন্যূনতম ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(বি: দ্র: অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।)
সাক্ষাৎকারের স্থান, তারিখ ও সময়
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিচে উল্লেখিত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে:
- সাক্ষাৎকারের তারিখ: ০৬/০৮/২০২৬ ইং (রোজ: বৃহস্পতিবার)
- সময়: সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৩:৩০ ঘটিকা পর্যন্ত।
- স্থান: বসুন্ধরা পেপার মিলস্ লি: (ইউনিট-৩), আনারপুরা, গজারিয়া, মুন্সীগঞ্জ।
সাক্ষাৎকারের দিন যেসব কাগজপত্র সাথে আনতে হবে:
১. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV / Resume) ২. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি ও ফটোকপি ৪. নাগরিকত্ব সনদ ৫. জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি ও ফটোকপি
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২৭-০৭-২০২৬ তারিখ