বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির মূল বিষয়:
গত ১৩/০৭/২০২৬ তারিখে বৈরী আবহাওয়ার কারণে যে সকল পরীক্ষার্থী অফিস ম্যানেজমেন্ট, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এবং ব্যবসায় সংগঠন ও অফিস ম্যানেজমেন্ট এন্ড অটোমেশন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের তথ্য সংগ্রহের জন্য এই নির্দেশনা প্রদান করা হয়েছে। এটি চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলা ব্যতীত অন্যান্য জেলার পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা:
পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের আগামী ২৯/০৭/২০২৬ খ্রি. তারিখের মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে আবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রসমূহকে উক্ত পরীক্ষার্থীদের তথ্য আগামী ৩০/০৭/২০২৬ খ্রি. তারিখের মধ্যে বোর্ডে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ