ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

মৌখিক পরীক্ষার তথ্য:
মৌখিক পরীক্ষার তারিখ: ২৬ জুলাই, ২০২৬
মৌখিক পরীক্ষার সময়: সকাল ১১:০০ টা (রিপোর্টিং সময় সকাল ১০:০০ টা)
পরীক্ষার স্থান: জেলা প্রশাসক, ঝালকাঠি-এর অফিস কক্ষ

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্বাচিত প্রার্থীদের আবশ্যিকভাবে প্রবেশপত্র, অ্যাপ্লিক্যান্টস কপি এবং আবেদনপত্রে উল্লিখিত সকল সনদপত্রের মূলকপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

অন্যান্য তথ্য:
২০তম গ্রেডের ৩টি ক্যাটাগরিতে মোট ১৮টি শূন্যপদের বিপরীতে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন